ভাওয়াইয়া এক্সপ্রেস চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলমারী-সুন্দরগঞ্জ দ্বিতীয় তিস্তা সেতুতে রেলপথ নির্মাণ ও চিলমারীর রমনা থেকে ঢাকার সঙ্গে ভাওয়াইয়া এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে গতকাল মিছিল করেন স্থানীয়রা। ছবিটি কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে দুপুরে তোলা l প্রথম আলো

কুড়িগ্রামের চিলমারীর রমনা থেকে ঢাকা পর্যন্ত ভাওয়াইয়া এক্সপ্রেস ট্রেন চালু এবং চিলমারী ও গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সড়ক সেতুতে রেলপথ সংযোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মোটর শোভাযাত্রা, পথসভা ও মানববন্ধন কর্মসূচিতে গতকাল বৃহস্পতিবার এ দাবি জানানো হয়। কুড়িগ্রাম রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি এ কর্মসূচি পালন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টায় চিলমারী উপজেলার মাটি কাটার মোড় থেকে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়। পরে দুপুর ১২টায় উলিপুর উপজেলা চত্বরে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন হয়। সেখান থেকে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ব্যানারে মোটর শোভাযাত্রা নিয়ে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে। পরে বেলা একটার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করে তারা।
কুড়িগ্রামের সমাবেশে সংগঠনের প্রধান সমন্বয়ক নাহিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন তুহিন ওয়াদুদ, সুব্রত ভট্টাচার্য, শফিকুর রহমান প্রমুখ।