ভাগনের ঘুষিতে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে ভাগনের ঘুষিতে মামার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুই বছর ধরে জমিজমা নিয়ে গ্রামের শাহ আলমের (৫৫) সঙ্গে ভাগনে আফতাবুল ইসলামের (৩০) বিরোধ চলছিল। গতকাল সকালে আফতাবুল ও তাঁর লোকজন ওই জমি দখলের চেষ্টা করলে শাহ আলমের সঙ্গে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আফতাবুল ও তাঁর লোকজন শাহ আলমকে কিলঘুষি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় সাদেকুলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি