ভাগ্নে শহীদ আরও তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির আনোয়ার আলম খোকা ওরফে ভাগ্নে শহীদকে আবারও রিমান্ডে নিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। বগুড়ার মুখ্য বিচারিক হাকিম আদালতে গত বৃহস্পতিবার তাঁকে হাজির করে অস্ত্র মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। বিচারক মো. হাসানুজ্জামান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবদুর রশিদ সরকার অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ভাগ্নে শহীদকে আরও সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা দল ১২ জুলাই রাতে বগুড়া পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ভাগ্নে শহীদকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে তিনটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।ভাগ্নে শহীদকে ১৩ জুলাই এ মামলায় প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। দ্বিতীয় দফায় একই মামলায় ১৯ জুলাই তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।