ভাগ্যকুলে প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে হেলথ ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বয়ঃসন্ধিকালীন কিশোরী ও নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা দিতে গত শুক্রবার সেখানে দিনব্যাপী ‘হেলথ ক্যাম্পের’ আয়োজন করা হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের (পিএইচএফবিডি) উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে নেতৃত্ব দেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গাইনি বিশেষজ্ঞ ফাতেমা আশরাফ। গাইনি ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত কর্মীদের সম্মিলিত দলটি ক্যাম্পে আসা বিপুলসংখ্যক নারী ও কিশোরীকে পুষ্টি, সন্তানকে বুকের দুধ খাওয়ানো, শিশুপালন, প্রতিষেধক, পয়োনিষ্কাশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবার পরিকল্পনা, নারী শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করে। এ ছাড়া তারা মা ও ভবিষ্যৎ মায়েদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে পরামর্শ দেয়।ক্যাম্পে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সাবেক উপদেষ্টা অধ্যাপক মুজাহেরুল হক, ভাগ্যকূল ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।