ভাগ্যবান কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া হাউজিং এস্টেটের ই ও এফ-ব্লকের প্লট বরাদ্দের লটারির ড্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আবেদনকারীরা। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের এক প্রশাসনিক কর্মকর্তা ও তাঁর আত্মীয়স্বজন এক ডজনের বেশি প্লট পেয়েছেন।জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কুষ্টিয়া কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালের জুনে শহরতলীর হাউজিং এলাকায় ই ও এফ-ব্লকের প্লট বরাদ্দের আবেদনপত্র আহ্বান করা হয়। দুই ব্লকের ১৪৯টি প্লটের জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার আবেদন জমা পড়ে। আবেদনকারীদের পাঁচ কাঠার জন্য ৫০ হাজার টাকা, চার কাঠার জন্য ৪০ হাজার, সাড়ে তিন কাঠার জন্য ৩৫ হাজার ও আড়াই কাঠার জন্য ২৫ হাজার টাকা জমা দিতে হয়েছে। একই বছরের ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা নেওয়া শেষ হয়। প্রায় তিন বছর পর গত ২৯ জুলাই ১৪৯টি প্লট প্রাপ্তির নির্বাচিত সদস্যদের তালিকা নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকা দেখে আবেদনকারীরা ক্ষোভ প্রকাশ করেন।বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় দেখা গেছে, দপ্তরে কর্মরত কয়েকজন কর্মকর্তার পরিবারের সদস্যরা প্লট পেয়েছেন। কয়েকজন আবেদনকারী অভিযোগ করেন, তালিকায় কুষ্টিয়া হাউজিং এস্টেটের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এস এম তারিকুল হাসান, তাঁর স্ত্রী মুনমুন আক্তার, বাবা এস এম কামাল উদ্দিন, ভাই এস এম মাহমুদুল হাসান, স্ত্রীর বড় বোন জেসমিন আক্তার ও ভাবি ফাতেমা খাতুন প্লট বরাদ্দ পেয়েছেন। এ ছাড়া তাঁর আরও পাঁচ-ছয়জন আত্মীয় প্লট বরাদ্দ পেয়েছেন। বিগত বছরের লটারিতেও একইভাবে কর্মকর্তারা নিজেদের আত্মীয়স্বজনের নামে প্লট বরাদ্দ নিয়ে তা পরে বিক্রি করেছেন।জানতে চাইলে এস এম তারিকুল হাসান প্রথম আলোকে বলেন, ‘লটারির সবকিছু ঢাকায় প্রকাশ্যে সবার সামনে হয়েছে। যাঁদের লটারি লেগেছে, তাঁরা আত্মীয় হলে আমার কিছু করার নেই। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’