ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগে গতকাল শুক্রবার একটি পোশাক কারখানার কাচ ভাঙচুর করেছেন শ্রমিকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি কর্মসূচিতে যোগ দিতে অর্ধশতাধিক শ্রমিক জাতীয় প্রেসক্লাবের দিকে যাচ্ছিলেন। পথে তাঁরা মালিবাগে ডিআইটি রোডে লুমান ফ্যাশন নামের পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারেন। এতে কারখানাটির জানালার কয়েকটি কাচ ভেঙে যায়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সমাবেশে যোগ দিতে ওই কারখানা থেকে শ্রমিকদের নামার জন্য ডাকছিলেন ভাঙচুরকারী শ্রমিকেরা। তাঁদের ডাকে কেউ নেমেছিলেন, কেউ নামেননি। একপর্যায়ে শ্রমিকেরা ঢিল ছোড়েন। কয়েক মিনিট পরই তাঁরা চলে যান। ঘটনা সামান্য বলে পুলিশও অ্যাকশনে যায়নি। নিজস্ব প্রতিবেদক।