ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে আসবাব ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা গত শুক্রবার সন্ধ্যায় ওই হামলায় অংশ নেন বলে বিএনপি অভিযোগ করে। প্রধানমন্ত্রী সম্পর্কে জেলা বিএনপির একজন নেতার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভকালে উত্তেজিত জনতা ওই ভাঙচুর করে বলে জানিয়েছে ছাত্রলীগ। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির তৈমুর বলেন, বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।