ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আগ্রাবাদে বাসচাপায় এক পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনার জের ধরে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. মোতালেব ও সুরুজ ব্যাপারী। গতকাল বন্দর থানার ব্যারিস্টার কলেজসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। নগরের ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিন বলেন, ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, বুধবার সকালে আগ্রাবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা দুটি বাসে আগুন দেন ও আট-দশটি গাড়ি ভাঙচুর করেন।