প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী ক্যাম্প এবং তাঁদের সমর্থকের দোকান ভাঙচুর ও তাতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ইউনিয়নের বোয়ালমারী পূর্ব পাড়ায় গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেফালী খাতুন অভিযোগ করেন, বিদ্রোহী প্রার্থী গোলাম ফারুক জোয়ার্দ্দারের ঘোড়া মার্কার কর্মীরা তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছেন। গোলাম ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, নৌকার কর্মীরাই তাঁর সমর্থক একই এলাকার সাহেরা খাতুনের দোকান পুড়িয়ে দেওয়ার পর নিজেরাই নিজেদের ক্যাম্পে আগুন দিয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মৌখিক অভিযোগ পেলেও কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি।