প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বন্দরে একটি পরিবারের বসতঘর ও দোকানে হামলা এবং ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার তাপস কুমার দাস বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। তাপস দাস অভিযোগ করেন, গত বুধবার দুপুরে রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলা নিয়ে তাপস দাসের সঙ্গে তাঁর প্রতিবেশী মিরাজ মুন্সির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিরাজ তাঁকে মারধর করেন। পরে এ ঘটনার বিচার চেয়ে তাপস মিরাজের বাবা মোজাম্মেল মুন্সির কাছে নালিশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মিরাজ ও তাঁর সঙ্গীরা হামলা করেন।