ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন ভবনে ব্যাপক ভাঙচুরের ঘটনায় গতকাল সোমবার চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে আর্জেন্টিনার খেলার সময় লোডশেডিংকে কেন্দ্র করে ওই ভাঙচুরের ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক সুলতান উদ্দিন ভূঞাকে সভাপতি করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে কমিটির অন্য সদস্যের নাম গোপন রাখা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা সূত্র জানায়, ওই রাতে প্রক্টর ও পরিবহন শাখার দুটি গাড়ি ভাঙচুরের ঘটনায় গতকাল পরিবহন শাখার প্রধান আবদুস সালাম অজ্ঞাতনামা কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।