প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অপ্রীতিকর ঘটনার তদন্ত প্রতিবেদন গত মঙ্গলবার উপাচার্যের কাছে জমা দিয়েছে তদন্ত কমিটি। উপাচার্য আবদুল মান্নান আকন্দ প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে পরের সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ হওয়ার পর একে একে অন্যান্য ক্লাস চালু হলেও বিএস (কৃষি) দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ক্লাস এখনো শুরু হয়নি। এ নিয়ে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। একাধিক শিক্ষার্থী জানান, একই সঙ্গে আন্দোলন করলেও অন্য বর্ষের শিক্ষার্থীরা ক্লাস করছেন অথচ তাঁদের অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছে।