ভাঙন ঠেকানোর দাবিতে ভোলায় ১০ স্থানে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরসহ চারটি ইউনিয়ন রক্ষা বাঁধের গায়ে ব্লক বাঁধ নির্মাণ, নিয়মিত ব্লক রক্ষণাবেক্ষণ, ব্লকের পাশ থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে গতকাল বুধবার সদর উপজেলার ১০টি স্থানে মানববন্ধন হয়েছে। এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়। অভিন্ন দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধনগুলো হয়। ভোলা সরকারি কলেজ, যুগীরঘোল, সদর রোড, বাংলা স্কুলের মোড়, মহাজনপট্টি, কালীনাথ রায়ের বাজার, নতুনবাজার, তুলাতুলী, ইলিশা ফেরিঘাট এলাকায় এসব মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। সংগঠন সমন্বয় পরিষদের আহ্বানে এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।স্মারকলিপিতে বলা হয়, ‘মেঘনার সর্বগ্রাসী ভাঙন থেকে আমাদের মাতৃভূমিকে, পূর্বপুরুষের কবর ও স্মৃতিচিহ্নকে বাঁচাতে হবে। মেঘনা ভোলাবাসীর স্বপ্ন ভেঙে নিচ্ছে। দেশের বৃহত্তম ধান-পান-সুপারি উ ৎ পাদকারী জেলা, শাহবাজপুর গ্যাসফিল্ড ও গ্যাসভিত্তিক বিদ্যু ৎ কেন্দ্র রক্ষায় ভোলাকে বাঁচাতে হবে।’