ভাঙন থেকে রক্ষায় বিশেষ মোনাজাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে হাতিয়া ইউনিয়নের অনন্তপুর বাজারসহ বিভিন্ন স্থাপনা ও বসতবাড়ি রক্ষার্থে নদীভাঙন প্রতিরোধ কমিটির আয়োজনে অনন্তপুর বাজারে এক কিলোমিটারব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মানববন্ধনে জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের নারী-পুরুষ অংশ নেন। সাংসদ এ কে এম মাঈদুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিন এতে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। পরে বিশেষ মোনাজাত হয়।