ভাঙন পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হেনে ফুগল গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ডেনমার্কের একটি সাংবাদিক প্রতিনিধিদলও ছিল। পরিদর্শনকালে রাষ্ট্রদূত নদীভাঙনে বাস্তুহারা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময়কালে স্থানীয় সাংসদ মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।