ভাঙন রোধে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তিস্তার পাড়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, গত দুই সপ্তাহে তিস্তার ভাঙনে বজরা, সাজুয়া দামারহাট, খামার দামারহাট ও বগুড়াকুড়াসহ ছয়টি গ্রামের শতাধিক পরিবারের বসতভিটা, দেড় শ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, বাজারসহ বিভিন্ন স্থাপনা। এলাকাবাসী মানববন্ধনে তিস্তার ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।