ভাঙন রোধে অনশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীকে পদ্মার ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে গতকাল সোমবার তিন ইউনিয়নের বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতীক গণ-অনশন করেছে।গতকাল সকাল থেকে রাজবাড়ী সদর উপজেলার বরাট, দাদশী ও মিজানপুর ইউনিয়নের সাতটি গ্রামের বাসিন্দারা লালগোলা বাজারে সমবেত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কয়েক শ মানুষ প্রায় ১২ কিলোমিটার রাস্তা হেঁটে দুপুর ১২টার দিকে শহরে যায়।