ভাঙন রোধে বাংলাদেশের সহায়তা চায় আসাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ রাজ্যের নদীভাঙন রোধে ব্যবস্থা নিয়ে বাংলাদেশের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার গুয়াহাটিতে ডিওএনইআরের সেক্রেটারি জ্যোতি চন্দ্রের সঙ্গে আলোচনার সময় তরুণ গগৈ বলেন, আসামের ভাঙনের সমস্যা বাংলাদেশের মতোই।সম্প্রতি বাংলাদেশ সফরের সময় তরুণ গগৈ নদীভাঙন রোধে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ প্রত্যক্ষ করেন।