প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর গ্রামের রোকন সওদাগরের বাড়ির কাছে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট প্রথম দফায় নদীর তীর সংরক্ষণ বাঁধের ৩৫ মিটার অংশ ধসে গেছে। বর্তমানে এ ভাঙন ৫০ মিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।সাদিপুর এলাকার মো. শেখ হেদায়েত জানান, নদীর স্রোত ও বাতাসের কারণে বাঁধের ভেঙে পড়া অংশের আয়তন প্রতিদিনই বাড়ছে। ধসে পড়া বাঁধের পাশে নদীর গভীরতা ৩০ থেকে ৫০ ফুট পর্যন্ত। ফলে প্রতিদিনই সিসি ব্লক খসে পড়ছে।