ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে হুইপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জুড়ী নদীর ভাঙনকবলিত প্রতিরক্ষা বাঁধের কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। গতকাল সোমবার তিনি এসব এলাকা পরিদর্শন করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার জায়ফরনগর, সাগরনাল, গোয়ালবাড়ী, ফুলতলা ও পশ্চিম জুড়ী ইউনিয়নে জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধের অন্তত ১২টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে এসব ইউনিয়নের ২৩টি গ্রাম প্লাবিত হয়।