ভাঙল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠান গতকাল রোববার শেষ হয়েছে। সমাপনী দিনে রবীন্দ্র মিলনায়তনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ সময় ‘রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ’ প্রবন্ধ পাঠ করেন বগুড়া আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান নাসিম উদ্দীন মালিথা। অলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অমৃত লাল বালা, রবীন্দ্র গবেষক মাহফুজা হেলালী। তিন দিনব্যাপী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা বিভাগ, সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমী ও স্থানীয় শিল্পীরা নাটক, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।