ভাঙল শিশুদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা সকালে লাল সবুজ অনুষ্ঠানে যোগ দিয়েছি। শিশু দিবস উপলক্ষে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের জন্য কেউ পশু পাখি, কেওবা রাজা-রানী সেজে অন্য শিক্ষার্থীদের সামনে হাজির হয়েছি। কাব ক্যম্পুরীতে এসে অনেক কিছুই শিখতে পেরেছি। এগুলি আমাদের পরবর্তীতে কাজে আসবে।’
কথাগুলো বলছিল ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্রী তানিয়া আক্তার। তানিয়ার সঙ্গে মাথা নেড়ে তাল মেলাচ্ছিল একই স্কুলের মারিয়া ও মুসকান। ‘সবুজ পরিবেশ শান্তির বাংলাদেশ’ এই প্রতিপদ্য বিষয় নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের শাল বনে ছয়দিনের তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরী গতকাল সোমবার রাতে আনুষ্ঠনিকভাবে শেষ হয়েছে। কাব ক্যাম্পুরীর শিশুদের কলরবে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় মৌচাকের শালবনে। গতকাল সোমবার ছিল শিশু দিবস। তাই শালবনেই দিবসটি উদযাপন করেছে শিশু স্কাউটরা।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে গত ১৪ মার্চ শুরু হয় কাব ক্যাম্পুরী। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার কাব স্কাউট, স্কাউটার, কর্মকর্তা ও অন্যরা অংশ নেন। স্কাউট কর্মকর্তারা জানান, কাব স্কাউটদের ক্যাম্পুরীকে আকষনীয়, উপভোগ্য, আনন্দদায়ক ও সঞ্চরনীয় করে তোলার জন্য বিভিন্ন আঙ্গিকে চ্যালেঞ্জিং প্রোগ্রাম প্রনয়ন করা হয়। ক্যাম্পুরীর এ্যারিনাকে ৯টি ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে টুগঙ্গীপাড়া মেইন এ্যারিনা, বিরিশিরি, গজনী, সোনারগাঁও, মধুপুর, ভাওয়াল, রাঢ্রীখাল, শোলাকিয়া, দরিরামপুর। এবারের কাপ ক্যাম্পুরীতে ঢাকা বিভাগের আওতাধীন ১৭টি প্রশাসনিক জেলা ও ১ টি মেট্রোপলিটন জেলা থেকে প্রায় চার হাজার কাব স্কাউট, স্কাউটার, কর্মকর্তা ও অন্যান্য সাপোর্ট স্টাফ অংশগ্রহন করেন।’