ভাঙল শিশুদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা সকালে লাল-সবুজ অনুষ্ঠানে যোগ দিয়েছি। শিশু দিবস উপলক্ষে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের জন্য কেউ পশুপাখি, কেউবা রাজা-রানি সেজে অন্য শিক্ষার্থীদের সামনে হাজির হয়েছি। কাব ক্যাম্পুরিতে এসে অনেক কিছুই শিখতে পেরেছি। এগুলো আমাদের পরবর্তী সময়ে কাজে আসবে।’
কথাগুলো বলছিল ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী তানিয়া আক্তার। তানিয়ার সঙ্গে মাথা নেড়ে তাল মেলাচ্ছিল একই স্কুলের মারিয়া ও মুসকান।
‘সবুজ পরিবেশ শান্তির বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের শালবনে ছয় দিনের তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি গতকাল সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। কাব ক্যাম্পুরির শিশুদের কলরবে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় মৌচাকের শালবনে। গতকাল সোমবার ছিল শিশু দিবস। তাই শালবনেই দিবসটি উদ্যাপন করেছে শিশু স্কাউটরা।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে ১৩ থেকে ১৮ মার্চের কাব ক্যাম্পুরি আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৪ মার্চ। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার হাজার কাব স্কাউট, স্কাউটার, কর্মকর্তা ও অন্যরা অংশ নেন। স্কাউট কর্মকর্তারা জানান, কাব স্কাউটদের ক্যাম্পুরিকে আকর্ষণীয়, উপভোগ্য, আনন্দদায়ক ও সঞ্চরণীয় করে তোলার জন্য বিভিন্ন আঙ্গিকে চ্যালেঞ্জিং প্রোগ্রাম প্রণয়ন করা হয়। ক্যাম্পুরির এ্যারিনাকে নয়টি ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে: টুঙ্গিপাড়া মেইন এ্যারিনা, বিরিশিরি, গজনী, সোনারগাঁ, মধুপুর, ভাওয়াল, রাঢ়ীখাল, শোলাকিয়া ও দরিরামপুর। এবারের কাব ক্যাম্পুরিতে ঢাকা বিভাগের আওতাধীন ১৭টি প্রশাসনিক জেলা ও একটি মেট্রোপলিটন জেলা থেকে প্রায় চার হাজার কাব স্কাউট, স্কাউটার, কর্মকর্তা ও অন্যান্য সাপোর্ট স্টাফ অংশগ্রহণ করেন।
গতকাল সোমবার কাব স্কাউট শিশুরা যেমন খুশি সেজে ক্যাম্পুরিতে কাব কার্নিভালে অংশগ্রহণ করে। অর্ধশতাধিক শিক্ষক শিশুবান্ধব পশুপাখির সাজে বা রাজা-রানি সেজে শিশুদের সামনে হাজির হন। তারপর শুরু হয় শিক্ষামূলক নানা খেলাধুলা। প্রায় তিন ঘণ্টাব্যাপী পরিচালিত কার্নিভাল শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল সোমবার শিশু দিবস থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন সঞ্চরণ করার জন্য এবং শিশুদের তাঁর বীরত্বগাথা জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য শিশুদের উদ্বুদ্ধ করতে গ্র্যান্ড ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠানকে সাজানো হয়েছে। গতকাল রাত সাতটায় শুরু হয় গ্র্যান্ড ক্যাম্প ফায়ার।
গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনিছুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজামেঞ্চল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার আবুর কালাম আজাদ, জাতীয় কমিশনার (সংগঠন) মো. শাহ কামাল প্রমুখ।