ভাঙা সেতু, ঝুঁকি নিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদের ওপরে নির্মিত সেতুর পাটাতনের ভাঙা অংশে আটকে যাওয়া মোটরসাইকেলের চাকা ওঠানোর চেষ্টা করছেন দুজন। ছবিটি সম্প্রতি তোলা । প্রথম আলো
সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদের ওপরে নির্মিত সেতুর পাটাতনের ভাঙা অংশে আটকে যাওয়া মোটরসাইকেলের চাকা ওঠানোর চেষ্টা করছেন দুজন। ছবিটি সম্প্রতি তোলা । প্রথম আলো

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদের ওপরের বেইলি সেতু দিয়ে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ভ্যান ও মোটরসাইকেলে করে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। সেতুর পাটাতনগুলোতে বড় বড় ফুটো হওয়ায় ও প্রায়ই ভেঙে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে ৮৫ লাখ ৮৮ হাজার ৯৬০ টাকা ব্যয় করে মরিচ্চাপ নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ২১৭ দশমিক ৫৪ মিটার। সেতুর দক্ষিণ পাশে আশাশুনি সদর, প্রতাপনগর, বড়দল, খাজরা, আশুলিয়া, শ্রীউলা ও শোভনালি ইউনিয়ন এবং উত্তর পাশে দরগাহপুর, কাদাকাটি, কুল্যা, বুধহাটা ইউনিয়ন ও সাতক্ষীরা শহর। এর ওপর দিয়ে আশাশুনির ওই ১১ ইউনিয়নের ২০ হাজার মানুষ চলাচল করে।
এলাকাবাসী জানান, তৈরির পর সেতুটি আর মেরামত করা হয়নি। পুরোনো হয়ে যাওয়ায় সেতুর পাটাতনে অসংখ্য বড় বড় ফুটোর সৃষ্টি হয়েছে। বর্তমানে এমন অবস্থা হয়েছে যে ওই ফুটোতে ভ্যান, মোটরসাইকেল পড়ে দুর্ঘটনা ঘটছে। এ কারণে গত অক্টোবর থেকে বাস ও ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সওজ সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নতুন পাটাতন স্থাপনের জন্য সওজের সাতক্ষীরার ত ৎ কালীন নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান খুলনা কার্যালয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে চিঠি দেন। সওজের সাতক্ষীরা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মুহামঞ্চদ সাইফউদ্দিন জানান, লবণাক্ত এলাকা হওয়ায় বেইলি সেতু এ এলাকায় যথেষ্ট টেকসই নয়। বর্তমানে পাকা সেতু নির্মাণ করার পরিকল্পনা নেই। বেইলি সেতুর পাটাতনসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লেখা হচ্ছে। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে না।