ভাঙাচোরা কাঠের সেতুটি এখন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কচুবাড়িয়া ও চোরখালী গ্রামের মধ্যে নবগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুটির কাঠের পাটাতন ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও মেরামতের কোনো উদ্যোগ নেই। এতে লোহাগড়া পৌর এলাকাসহ উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের বাসিন্দারা চলাচলে ভোগান্তি পোহাচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, লোহাগড়া পৌর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর এক পারে ১ নম্বর ওয়ার্ডের চোরখালী, অন্য পারে ৮ নম্বর ওয়ার্ডের কচুবাড়িয়া। এখানে লোহার অবকাঠামো ও কাঠের পাটাতন দিয়ে নির্মিত সেতুটি। এটি প্রথমে লোহাগড়া বাজার এলাকায় ছিল। পরে সেখানে পাকা সেতু নির্মাণ করা হলে সেতুটি এখানে সরিয়ে আনা হয়। সেতুর পাটাতনের অধিকাংশ কাঠ ভেঙে গেছে।পাটাতনের অধিকাংশ কাঠই দুর্বল। নিচের লোহার পিলার ও ফ্রেমে মরিচা ধরে এর স্থায়িত্ব নেই বললেই চলে। লোহার পিলারগুলোরও নড়বড়ে অবস্থা। সেতুতে ওঠার দুই পাশের মাটি সরে গেছে। এসব কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।স্থানীয় বাসিন্দারা জানান, পাটাতনের বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়ায় প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। ঝুঁকি নিয়ে চলছে ছোটখাটো যানবাহন। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এ সেতু পার হয়। সেতুর দুই পাশের মাটি সরে যাওয়ায় সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, টেম্পো, নছিমন উঁচু করে সেতুতে ওঠাতে হয়। চোরখালী এলাকার প্রবীণ কওছার শেখ বলেন, সব শ্রেণীর মানুষকেই জেলা ও উপজেলা সদরে যেতে হয়। তাই ভোগান্তি সবারই।নড়াইল ভিক্টোরিয়া কলেজের সমঞ্চান প্রথম বর্ষের ছাত্র চোরখালী গ্রামের আমিরুল শেখ বলেন, ‘প্রতিদিন ঝুঁকি নিয়ে এ সেতু পার হচ্ছি। ফাঁকা জায়গা লাফিয়ে অথবা পাশের রেলিং ধরে কোনোরকমে পার হতে হয়।’ কাশিপুর গ্রামের ভ্যানচালক আহমদ মুন্সী বলেন, ‘কয়েক দিন আগে রোগী নিয়ে হাসপাতালে যেতে গিয়ে আমার ভ্যান ভাঙা জায়গায় পড়ে আটকে যায়। অনেক কষ্টে ভ্যান তুলেছি। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। সেতু যেন এখন মরণফাঁদ হয়েছে।’১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগবন্ধু কুন্ডু বলেন, সেতুটির বেহাল দশায় পৌর এলাকাসহ তিনটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে পৌর মেয়র বলেছেন তহবিল পেলে ব্যবস্থা নেবেন। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বুলবুল আহমেদ বিশ্বাস বলেন, সবার সঙ্গে কথা বলে কীভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সে বাপারে তিনি চেষ্টা করবেন।লোহাগড়া পৌরসভার মেয়র নেওয়াজ আহামেঞ্চদ ঠাকুর বলেন, সেতুটি মেরামত করতে প্রায় পাঁচ লাখ টাকা দরকার। এখন তহবিল নেই। আগামী বাজেটে এই সেতুটির ব্যাপারে তিনি চেষ্টা করবেন।