ভাঙারি দোকানে বিস্ফোরণ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের পুবাইলের একটি ভাঙারি দোকানে গতকাল রোববার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হয়েছেন।
অগ্নিদগ্ধরা হলেন আবদুল লতিফ (৩৫), মো. হাসমত (৩৩), ইয়াকুব আলী (২৫), জাহিদুল ইসলাম (২০) ও মো. সোহেল (১৮)। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, পুবাইলের বসুগাঁও এলাকায় গতকাল সন্ধ্যায় ইমাম উদ্দিনের ভাঙারি দোকানের কর্মচারীরা যন্ত্রের সাহায্যে টিনের কৌটাসহ বিভিন্ন মালামাল চাপ দিয়ে আকার ছোট করছিলেন। একপর্যায়ে যন্ত্রের চাপে শেভিং ফোমের একটি পুরোনো কৌটা বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট অগ্নিকাণ্ডে সেখানকার পাঁচজন কর্মচারী কম-বেশি দগ্ধ হন। পরে এলাকাবাসী তাঁদের হাসপাতালে পাঠান।