ভাঙ্গা পৌরসভা এলাকায় ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ভোট গ্রহণ আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ উপলক্ষে সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস,প্রতিষ্ঠান,সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ভোটের দিন ভাঙ্গা পৌরসভা এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পৌরসভা এলাকায় কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হলে ওই পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষা-সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবেন। খবর তথ্য বিবরণীর।