প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।আওয়ামী লীগের সমর্থন পেয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক। আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন, বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু ফয়েজ মো. রেজা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি জগদীশ চন্দ্র মালো ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস।