ভাঙ্গা পৌরসভায় ভোট গ্রহণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আজ। ২০ হাজার ১৬৩ জন ভোটার ১২টি কেন্দ্রের ৬৪টি বুথে ভোট দেবেন। এর মাধ্যমে ছয়জন মেয়র পদপ্রার্থী থেকে একজন, সংরক্ষিত আসনের ১৭ জন নারী প্রার্থীর মধ্য থেকে তিনজন এবং ৩৯ জন কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে নয়জন নির্বাচিত হবেন।মেয়র পদে প্রার্থী হলেন বর্তমান মেয়র আওয়ামী লীগ-সমর্থিত আবু ফয়েজ মো. রেজা (তালা) ও বিএনপি-সমর্থিত আবু জাফর মুন্সী (কাপ-পিরিচ), এ ও এম খালেদ (জাহাজ), রেজাউল করিম (আনারস), শহীদুল ইসলাম (টেলিভিশন) ও আকতাবউদ্দীন আহমেদ (দেয়ালঘড়ি)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বাবর আলী মীর জানান, সকাল আটটা থেকে ভোট গ্রহণ করা হবে এবং বিরতিহীনভাবে তা চলবে বিকেল চারটা পর্যন্ত।