ভাঙ্গায় জুয়ার দায়ে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় জুয়া খেলার অপরাধে পাঁচ ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে চারজনকে ২১ দিনের ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। গত শুক্রবার রাত আটটার দিকে ভাঙ্গা থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নাহার এ সাজা দেন। দণ্ড পাওয়া সবার বাড়ি উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে।