ভাঙ্গায় আ.লীগের দুই পক্ষের সভা আহ্বান ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গার আলগী ইউনিয়নের হরিহাট এবিএম উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শনিবার বিকেল তিনটায় আওয়ামী লীগের দুটি পক্ষ একই সময়ে জনসভা আহ্বান করায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী বেলা দুইটা থেকে রাত ১২টা পর্যন্ত জনসভাস্থল ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করেন।আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বলেন, ‘সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে আমরা ওই মাঠে আগে সভা ডেকেছি। কিন্তু পাশের শিবচর উপজেলার স্থানীয় সাংসদ (মাদারীপুর-১) ও হুইপ নূরে আলম চৌধুরীর ভাই লিখন চৌধুরী একই সময়ে ওই জায়গায় সভা আহ্বান করেন। ফলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।’