ভাঙ্গায় ইয়াবাসহ গ্রেপ্তার তিন
ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবাসহ তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৮-এর একটি দল। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম সিএনবি কার্যালয়ের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।র্যাব কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে মালিগ্রাম সিএনবি কার্যালয়ের উত্তর পাশের পেছনের দিকে একটি পালসার মোটরসাইকেলসহ তিন ব্যক্তি অবস্থান করছিল। তাদের তল্লাশি করে ৩৪২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৬০৯ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভাঙ্গার পাথরাইল এলাকার মো. সাদেক হোসেন (৩০), মো. আলমগীর শেখ (৩১) ও মাদারীপুরের শিবচর এলাকার দত্তপাড়ার মো. বকুল হাওলাদার (৩০)। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা নিজেদের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। তাঁদের জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়।অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. লাল মিয়া জানান, এ ব্যাপারে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।