ভাঙ্গায় কার্বাইড মেশানো ৭৮ মণ আম জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে কার্বাইড মেশানো ৭৮ মণ আম জব্দ করেছেন। এভাবে আম পাকানোর অভিযোগে দুই আম ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাবলাতলা বাজারে এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ভাঙ্গার ইউএনও বাবর আলী মীর। এ সময় তাঁর সঙ্গে পুলিশ ছাড়াও স্যানিটারি পরিদর্শক গোলাম মাওলা ছিলেন।ইউএনও বাবর আলী মীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বাবলাতলা বাজারের আম ব্যবসায়ী চান মিয়ার গুদাম থেকে ২৩ ও বকুল ফকিরের গুদাম থেকে ৩৫ মণসহ ওই বাজারের বিভিন্ন স্থান থেকে কার্বাইড মেশানো মোট ৭৮ মণ আম জব্দ করা হয়।