ভাঙ্গায় ছয় পলিথিন ব্যবসায়ীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদ করার অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছয় পলিথিন ব্যবসায়ীকে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ৫০০ কেজি পলিথিন। পরে পলিথিনগুলো পুড়িয়ে ফেলা হয়।গতকাল মঙ্গলবার বিকেলে ভাঙ্গা বাজারে তিনটি পৃথক আদালত নিয়ে অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর, নির্বাহী হাকিম মো. রফিকুল ইসলাম ও নির্বাহী হাকিম মো. আহ্সানউদ্দীন মুরাদ। অভিযান চলাকালে বাজারের ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে আদালত এসব প্রতিষ্ঠানের মালিকদের ৭৬ হাজার টাকা জরিমানা করেন।