ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় টেম্পোযাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর এলাকায় গত শুক্রবার ট্রাকের ধাক্কায় এক টেম্পোযাত্রী নিহত ও অন্য দুজন আহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম লুৎফর ব্যাপারী (৪০)। তাঁর বাড়ি ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামে। আহত যাত্রী মো. মোখলেসকে (২০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. টোকন মিয়াকে (৩০) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌর এলাকার কৈডুবি সদরদীতে শুক্রবার রাত আটটার দিকে একটি ট্রাক যাত্রীবাহী এক টেম্পোকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে টেম্পোযাত্রী লুৎফর ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হন।