ভাঙ্গায় তরুণের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা থানার পুলিশ গত শুক্রবার দুপুরে ভাঙ্গা উপজেলার চন্দ্রা ইউনিয়নের সোনাময়ী গ্রামের একটি পাটখেতের আলের ওপর থেকে সুজন মাতুব্বর (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নিহত সুজনের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার উৎরাইল গ্রামে। তাঁর চাচা আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সুজন সোনাময়ী গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান। তাঁর স্ত্রী ওই গ্রামের বাবলু চোকদারের মেয়ে আয়েতুন্নেসা (২৫) কয়েক দিন আগে তাঁর দুই মেয়েকে নিয়ে সোনাময়ী গ্রামে আসেন।তবে আয়েতুন্নেসার মা জানান, সুজন বৃহস্পতিবার তাঁদের বাড়িতে আসেননি। ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, ঘটনাটি রহস্যজনক। নিহত সুজনের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে।