ভাঙ্গায় তিন চিনি ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা বাজারে তিন পাইকারি ও খুচরা চিনি বিক্রেতাকে আটক করে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যেসব ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে তাঁরা হলেন অমল সাহা (৬০), শাহীন মাতুব্বর (৩৫) ও সজীব সাহা (২৫)।নির্ধারিত দামের চেয়ে কেজিপ্রতি চিনি ১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি করায় গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যবসায়ীদের আটক করে ভাঙ্গা থানার পুলিশ।দুপুর সাড়ে ১২টার দিকে থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।