ভাঙ্গায় দুই বাড়িতে ডাকাতি গণপিটুনিতে আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গণপিটুনিতে এক ব্যক্তি আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে জব্বার খলিফার বাড়িতে ও কুমারখালী গ্রামের সৌদিপ্রবাসী আওয়াল মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। কুমারখালীতে ডাকাতি করে ফেরার পথে সাগর মুন্সি (৩৫) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।
জব্বার খলিফা জানান, রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জন ডাকাত ঘরে ঢুকে আড়াই ভরি স্বর্ণালংকার, চার হাজার ২০০ টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান, কুমারখালী গ্রামের আওয়াল মিয়ার বাড়িতে রাত পৌঁনে একটার দিকে আট-নয়জন ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতি করে।