ভাঙ্গায় দেরিতে পরীক্ষা শুরু হওয়ায় কেন্দ্র সচিব বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গত রোববার নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) নেওয়ার অভিযোগে জেএসসির কেন্দ্রসচিবকে বহিষ্কার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ ছাড়া এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল সোমবার ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুর রশিদ জানান, তদন্তে জেএসসি পরীক্ষার কেন্দ্রসচিব হায়দার হোসেন ও ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আলমের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
একই কারণে জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী আসাদুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
গাজী আসাদুজ্জামান জানান, দায়িত্বে অবহেলার কারণে হায়দার হোসেনকে জেএসসির কেন্দ্রসচিবের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।