প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় কাঁঠালে রাসায়নিক দ্রব্য মেশানোর অভিযোগে এক ফল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে উপজেলার পৌর এলাকার কৈডুবি সদরদী বাসস্ট্যান্ডের কাছে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, কৈডুবি সদরদী এলাকার জামাল উদ্দীন মাতুব্বর (৫৫) নামের ওই ব্যবসায়ী কাঁঠাল কিনে বাসস্ট্যান্ডের পাশে তাঁর নিজস্ব গুদামে জড়ো করেন। পরে সিরিঞ্জের সাহায্যে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে কাঁঠাল পাকিয়ে ভাঙ্গাসহ আশপাশের হাটে বিক্রির জন্য নিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালত ওই কাঁঠাল ব্যবসায়ীর দোকানে অভিযান পরিচালনা করেন।