ভাঙ্গায় বর্তমান মেয়রকেই সমর্থন দিল আ.লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙ্গা পৌরসভার নির্বাচনে বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি আবু ফয়েজ মো. রেজাকেই সমর্থন দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন এ ঘোষণা দেন।ঘোষণার পর আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী চার মেয়র পদপ্রার্থীর মধ্যে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।শহীদুল হক বলেন, শনিবার তিনি তাঁর সমর্থকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।