ভাঙ্গায় বাড়িতে ডাকাতি, হামলায় তিনজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার পূর্ব চন্ডিদাসদী মহল্লার অধীর মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছেন।
অধীর মল্লিক জানান, মুখোশধারী ডাকাত দল রাত আনুমানিক দেড়টার দিকে লোহার ফটক ও ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে বেঁধে রেখে ১২ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৭৫ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।
অধীর মল্লিকের ভাই জীবন মল্লিক বলেন, ‘একপর্যায়ে আমার পুত্রবধূ অমৃতা মল্লিক (২১) চিৎকার করলে ডাকাতেরা তাঁকে কুপিয়ে জখম করে। আমার ভাতিজা প্রকাশ মল্লিক ও বিকাশ মল্লিককেও লাঠি দিয়ে পেটায়।’