ভাঙ্গায় ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পিস্তল ঠেকিয়ে এক পাট ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে চার দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে মালিগ্রাম-কালামৃধা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, একটি টেম্পোতে চড়ে কয়েকজন ব্যবসায়ী কালামৃধা থেকে শিবচরের উতরাইল হাটে যাচ্ছিলেন। পথে গোয়ালদি এলাকায় খন্দকার বাড়ির সামনে একটি প্রাইভেট কার ওই টেম্পোর গতিরোধ করে। চারজন ছিনতাইকারী গাড়ি থেকে নেমে পিস্তল, চাপাতি ও লোহার রড নিয়ে ব্যবসায়ীদের ওপর চড়াও হয়। তারা পাট ব্যবসায়ী ইবাদত হোসেনের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ইবাদতের ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে গতকাল দুপুরে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন। ছিনতাইয়ে জড়িত সন্দেহে পুলিশ টেম্পোচালক মালিগ্রামের সুলতানকে গ্রেপ্তার করেছে।