ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত ও ১৯ জন আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী এলাকায় গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি বাস চুমুরদী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসযাত্রী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের রিপন মল্লিকের স্ত্রী স্মৃতি মল্লিক (২০) ঘটনাস্থলেই নিহত হন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ইমরান আলী জানান, দুর্ঘটনায় আহত ১৯ জনের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।