ভাঙ্গায় হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুই কেজি ২০০ গ্রাম হেরোইনসহ গতকাল সোমবার তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাড়ির যাত্রী যশোরের বেনাপোল বন্দর থানার কাগমারী গ্রামের সাজিদ হোসেন (২২), ইব্রাহিম খলিল (২০) ও গাড়ির চালক যশোরের বিরামপুর গ্রামের মো. মোহসীন আলী (৩৮)। ভাঙ্গা থানার ওসি দাদন ফকির জানান, প্লাস্টিকের প্যাকেটে এক কেজি করে হেরোইন সাজিদ ও ইব্রাহিমের শরীরের ডান পাশে বোগলের নিচে ফিতা দিয়ে বাঁধা ছিল। এ ছাড়া তাঁদের দুজনের পকেট থেকে ১০০ গ্রামের দুটি প্যাকেট উদ্ধার করা হয়।