ভাঙ্গায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই জায়গায় ও সময়ে ওয়াজ মাহফিল ও ইসলামি জলসা আহ্বান করায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর গত মঙ্গলবার রাতে উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এএস একাডেমি মাঠ, সংলগ্ন ব্রাহ্মণকান্দা কওমি মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকায় এই ১৪৪ ধারা জারি করেন। বুধবার ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টার জন্য ১৪৪ ধারা বলবৎ থাকার কথা। ওই একাডেমি মাঠে গতকাল বুধবার বিকেলে জাকের পার্টির উদ্যোগে ইসলামি জলসা ও সংলগ্ন মাদ্রাসা মাঠে চরমোনাই পীরের পক্ষে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। চরমোনাই পীর সাহেব মওলানা শামসুল করিমের ওই মাহফিলে বক্তব্য রাখার কথা ছিল।