ভাঙ্গায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাদকসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাফুরিয়া সদরদী হেলিপোর্ট এলাকা থেকে পুলিশ গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ৩০ বোতল ফেনসিডিলসহ ৩২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিপু মুন্সীকে (৪০) গ্রেপ্তার করেছে।জানা গেছে, হেলিপোর্ট এলাকায় যশোরের মনিহার সিনেমা হল এলাকায় ফেনসিডিল কেনার সময় লিপুকে গ্রেপ্তার করা হয়। ভাঙ্গা থানার ওসি দাদন ফকির জানান, লিপু মুন্সী ২০১০ সালে ফরিদপুর কোতোয়ালি থানার একটি মাদক মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।