ভাঙ্গুড়ায় বয়লার বিস্ফোরণে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ধানের চাতালে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে রূপসী বাজারে ওই ঘটনা ঘটে।
নিহত শ্রমিক হলেন গণেশ চৌধুরী (৫০)। তাঁর বাড়ি উপজেলার অষ্টমনিশা ইউনিয়নের রূপসী দক্ষিণপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে বাজারের উজ্জ্বল হোসেনের ধানের চাতালে তিনজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় পাশের গোলজার হোসেনের ধানের চাতালের বয়লারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই গণেশ মারা যান। আহত হন আবদুল লতিফ (৬০) ও রোমেছা খাতুন (৪০) নামে আরও দুজন। আহত ব্যক্তিদের পরে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।