ভাঙ্গুড়ায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি গ্রামে গত শুক্রবার বিকেলে লিটন হোসেন (২২) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। এ ঘটনায় নিহত তরুণের ভাই সানোয়ার হোসেন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লিটনের বাবা মোহাম হোসেনের সঙ্গে প্রতিবেশী আরশেদ আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। ইতিমধ্যে আরশেদ আলীর মেয়ের সঙ্গে লিটনের বন্ধুত্ব এবং একপর্যায়ে বিয়ের কথা হয়। কিন্তু আরশেদ আলীর ছেলে আক্কাস আলী বিয়ের বিষয়টি মেনে নিতে পারছিলেন না। শুক্রবার বিকেলে আক্কাস আলী লিটনকে তাঁদের বাড়িতে ডেকে নিয়ে অপমানজনক কথা বলেন। এ সময় লিটন জবাব দিলে তাঁদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে আক্কাস আলী ও তাঁর পরিবারের কয়েকজন লিটনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। কিছুক্ষণের মধ্যে লিটনের মৃত্যু হয়।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।