ভাটারায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাটারায় গৃহবধূ হনুফা আক্তারের (২৫) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে সমতা সড়কের একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ভাটারা থানার এসআই নজরুল ইসলাম বলেন, রাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হনুফার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ওই নারীর স্বামী মো. মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।